প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:১৮:৩৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে আরও ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার ক্রয় করেছে বাণিজ্যিক ব্যাংক থেকে। রবিবার (২৮ ডিসেম্বর) তিনটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ ৩৪৬ কোটি ডলারে পৌঁছেছে, যেখানে ডিসেম্বর মাসেই ৯২ কোটি ডলার কেনা হয়েছে। ব্যাংকাররা জানান, ডলারের বাজারে বর্তমানে অস্থিরতা কম। সরকারের বৈদেশিক দেনার চাপ কমায় মুদ্রাবাজারে স্থিতিশীলতা এসেছে।