প্রতিনিধি ২ মে ২০২৬ , ৬:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ
এক দিনের সফরে সিলেটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে আপ্যায়নের অংশ হিসেবে পরিবেশন করা হয় সিলেটের সুপরিচিত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ নানা দেশীয় পদ।

শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে এসব খাবার পরিবেশন করা হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন জানান, প্রধানমন্ত্রীর জন্য সাতকড়া দিয়ে গরুর মাংসসহ সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়েছিল।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করেছেন। আমরা আশা করি, তিনি এই আপ্যায়ন উপভোগ করেছেন।”
মধ্যাহ্নভোজের মেন্যুতে আরও ছিল শিং মাছ, টেংরা মাছ ও বাইম মাছসহ বিভিন্ন দেশীয় খাবার।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, যা এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

















