আইন আদালত

রামিসা হত্যাকাণ্ডের আসামির সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৩ মে ২০২৬ , ২:২৯:২৪ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নজরুল মঞ্চে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “রামিসা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে। সেই শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ শিশু কিংবা নারীর ওপর এমন নির্যাতন চালানোর সাহস না পায়।”

তিনি আরও জানান, পুরো বিচারিক কার্যক্রম দেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হবে এবং এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরও খবর

Sponsered content