আইন আদালত

আদালতের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবা

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৭ জুন ২০২৬ , ৬:১৫:২৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুততম সময়ে রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা যে রায়ের প্রত্যাশা করেছিলাম, আদালত সেই রায়ই দিয়েছেন। এতে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমি পুরোপুরি সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে সময়সীমার কথা বলেছিলেন, তার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি।’

এ সময় বিচারক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং দুঃসময়ে যারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হান্নান মোল্লা।

তিনি বলেন, ‘আমার মেয়ের হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন, আমরা চাই সেটি যেন দ্রুত কার্যকর করা হয়।’

আরও খবর

Sponsered content