অর্থনীতি

বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে, বিগত সরকার: অর্থমন্ত্রী

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ১:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

আমির খসরু মাহমুদ চৌধুরী : অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া দায় রেখে গেছে পূর্ববর্তী সরকার—এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এই তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হওয়ায় সব খাতে কর ছাড় বা প্রণোদনা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যবসা পরিচালনা সহজ করতে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে। ব্যবসায় বিদ্যমান বাধাগুলো দূর করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি খাতে, যার ফলে আমদানি ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং শুধু জ্বালানি খাতেই প্রায় ৪ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করতে হয়েছে।

মুক্তবাজার অর্থনীতির নীতির ওপর ভিত্তি করেই সরকার পরিচালিত হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে। সম্ভাবনাময় যেকোনো রফতানি খাতকে তৈরি পোশাক শিল্পের মতোই প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content