জাতীয়

বিয়ের অনুষ্ঠানে বিঘ্ন এড়াতে বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ৯ মে ২০২৬ , ১০:১৪:১১ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

একটি বিয়ের অনুষ্ঠান যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জানা যায়, একই মিলনায়তনে সন্ধ্যার পর একটি বিয়ের আয়োজন ছিল। বিষয়টি অবগত হওয়ার পর তিনি সংশ্লিষ্টদের কর্মসূচি দ্রুত শেষ করার নির্দেশনা দেন, যাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসা অতিথিরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বর-কনেকে শুভেচ্ছা জানান এবং তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।

ঘটনাটি উপস্থিত অতিথিদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই প্রধানমন্ত্রীর এই মানবিক ও সৌজন্যপূর্ণ আচরণের প্রশংসা করেন। তাদের ভাষ্য, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান দেখানো একজন দায়িত্বশীল নেতার পরিচায়ক।

আরও খবর

Sponsered content