নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৬ মে ২০২৬ , ৭:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পুলিশ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;
পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন ও স্থায়ী;
বেতন ও সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে;
আরও পড়ুন: ১৪৮৫ পদে বড় নিয়োগ সমাজসেবা অধিদপ্তরে, এসএসসি পাসেও আবেদন
আবেদনকারীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন;
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে;
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
শিক্ষাগত যোগ্যতা—
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে;
কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে User ID ও Password ব্যবহার করে লগইন করার মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন;
আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত;
আবেদন পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে
এখানে ক্লিক করুন।








