ধর্ম

হজের খুতবা শেষে আরাফাতের ময়দানে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৭ মে ২০২৬ , ১২:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ

পবিত্র আরাফাতের ময়দানের দৃশ্য। ছবি: সংগৃহীত

হজের দ্বিতীয় দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা সৌদি আরবের আরাফাতের ময়দানে সমবেত হন। এদিন আরাফাতে অনুষ্ঠিত হয় হজের গুরুত্বপূর্ণ খুতবা।

চলতি বছরের হজে আরাফাত ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে আরাফার খুতবা প্রদান করেন খ্যাতিমান ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। খুতবা শেষে মসজিদে নামিরাহতে জামাতের সঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। সুন্নাহ অনুসারে জোহরের সময় এক আজান ও দুই ইকামতের মাধ্যমে এই দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে আদায় করা হয়।

মসজিদে নামিরাহ ছাড়াও অনেক হাজি নিজ নিজ তাবুতে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিরা জোহর ও আসরের নামাজ কসর হিসেবে দুই রাকাত করে ধারাবাহিকভাবে আদায় করেন।

নামাজ শেষে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন হাজিরা। তারা হাত তুলে দোয়া, ইস্তিগফার ও কান্নার মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন।

আরও খবর

Sponsered content