শিক্ষা

পরীক্ষার হলে শিক্ষার্থীরা শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

  নির্ভীক কন্ঠ ডিজিটাল রিপোর্ট ২১ এপ্রিল ২০২৬ , ৫:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। এ বছর দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন—অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৮ লাখেরও বেশি।

পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন বিভিন্ন প্রস্তুতির কথা জানান। তারা বলেন, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশে যানজট নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র এলাকায় অযথা ভিড় বা আতঙ্ক সৃষ্টি না করার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষাবোর্ডগুলো। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, অনেক কেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content