সারাদেশ

দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৩ মে ২০২৬ , ১১:০০:০৪ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি।

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, শনিবার সকালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পরে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অন্য একজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট তিনজনের প্রাণহানি ঘটে।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content