নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২০ মে ২০২৬ , ১০:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ
হাম পরিস্থিতি নিয়ে বরিশালে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া দুই শিশু হলো— পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে আলী আজগর (সাড়ে চার মাস) এবং পটুয়াখালীর রাহাত গাজীর ছেলে মুয়াজ (৩ মাস)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ জনে।
অন্যদিকে বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হাম সন্দেহে ১৩৩ জন শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, চলতি বছরে এখন পর্যন্ত হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬ হাজার ৮৩ জন। এর মধ্যে ৫ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন দুই শিশুর মৃত্যু নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
ডা. লোকমান হাকিম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছি। বিভিন্ন হাসপাতালের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কীভাবে মৃত্যুর সংখ্যা কমানো যায়, সে বিষয়ে কাজ চলছে।











