প্রতিনিধি ৯ মে ২০২৬ , ১০:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে ইতোমধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বাড়ানো হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।

















