জাতীয়

৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর কাছে

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৩:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার মোট ৩৮টি অডিট প্রতিবেদন হস্তান্তর করেছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করে তিনি এসব প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

উক্ত অডিট প্রতিবেদনে সরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কার্যক্রমের দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি দফতরগুলোর কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বাড়াতে এসব অডিট প্রতিবেদন ও সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী এসব পর্যবেক্ষণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও খবর

Sponsered content