নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২২ মে ২০২৬ , ৭:৩৬:৩৭ প্রিন্ট সংস্করণ
সারাদেশের ভূমির মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। চলতি অর্থবছরের বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জমি সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সেবা ব্যবহারে গুরুত্বারোপ করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এজন্য ব্যবহার করতে হবে [ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা পোর্টাল]
ভূমি তথ্য বাতায়ন
সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, আধুনিক ও স্বচ্ছ করে তোলা।
নির্দেশনায় আরও বলা হয়, কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর খতিয়ান ও জোতসংক্রান্ত তথ্য প্রদান করলে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই কর পরিশোধ করা সম্ভব হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে বকেয়া টাকার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ করা হতে পারে। এ কারণে ৩০ জুনের আগেই কর পরিশোধ করে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সরকারের মতে, অনলাইনভিত্তিক এ পদ্ধতি চালুর ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন অনেকটাই কমে যাবে। এতে একদিকে যেমন সময় ও ব্যয় সাশ্রয় হবে, অন্যদিকে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবও কমে আসবে।

















