সারাদেশ

জুমার নামাজে নারায়ণগঞ্জের এক মসজিদে নাসিরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা, ক্ষোভ মুসল্লিদের

  প্রতিনিধি ৮ মে ২০২৬ , ৭:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

মাসদাইর সিটি কবরস্থান মসজিদে বক্তব্য রাখছেন নাসিরুদ্দীন পাটওয়ারী; ইনসেটে ভাঙা কাঁচের দৃশ্য। ইত্তেফাক কোলাজ

ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জের সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী। এ সময় তাকে ঘিরে স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভিড় তৈরি হলে মসজিদ এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেক মুসল্লি।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজ ওই মসজিদে আদায় করবেন— এমন ঘোষণা আগের দিন নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন নাসীরুদ্দিন পাটওয়ারী। শুক্রবার তার আগমনের আগেই দলীয় নেতাকর্মীরা মসজিদে জড়ো হতে শুরু করেন। পরে তিনি মসজিদে পৌঁছে নিচতলায় ইমামের খুতবার আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।

নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতেও স্লোগান দেওয়া হয়। এতে পুরো মসজিদ প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। পরে হ্যান্ডমাইকে প্রায় ১০ মিনিট বক্তব্যও দেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

এ পরিস্থিতির কারণে অনেক মুসল্লি সুন্নত ও নফল নামাজ আদায় করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এছাড়া নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে যায়। এতে অন্তত ৪ থেকে ৫ জন মুসল্লি আহত হন। নিচতলার প্রবেশমুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় ভাঙা কাঁচের টুকরো, পাশাপাশি সেখানে রক্তের দাগও দেখা যায়।

আরও খবর

Sponsered content