নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২২ মে ২০২৬ , ৭:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল কোতোয়ালি থানা পুলিশের একটি দল। ওই সময় অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্য ইমন আচার্য তাকে আটকানোর উদ্যোগ নেন। এ সময় ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে পুলিশের অভিযানে সহায়তা করতে গিয়ে র্যাব সদস্য ইমন আচার্য হামলার শিকার হন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ইমন আচার্যের মৃত্যু হয়েছে।

















