অর্থনীতি

৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এলো এপ্রিলের ২৬ দিনে

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ , ৬:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে মোট ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল রোববার একদিনেই প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৯ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, এ সময়ের মধ্যে দেশে মোট ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ।

আরও খবর

Sponsered content