রাজনীতি

সংসদে নাহিদ ইসলাম : রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৩:০২:০৯ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদে কথা বলছেন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরানো প্রয়োজন—এমন দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শুধু অপসারণই নয়, তাকে গ্রেপ্তার করাও জরুরি। তার মতে, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার কিংবা সংসদে এসে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, তাদের সামনে দুটি বিকল্প ছিল। প্রথমত, একটি জাতীয় সরকার গঠন করা, যা তারা করতে চেয়েছিলেন; তবে বিএনপি এতে সম্মতি দেয়নি। দ্বিতীয় বিকল্প ছিল ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। তিনি মন্তব্য করেন, সে পরিস্থিতি হলে বিএনপি আদৌ সংসদে এসে বসতে পারত কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের ধারাবাহিকতার অজুহাত দেখিয়ে বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছে। কিন্তু বর্তমানে কোনো সাংবিধানিক সংকট নেই। ফলে সরকার চাইলে এখনই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। এনসিপির আহ্বায়ক হিসেবে তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভেতরেই এমন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি নিশ্চয়ই রয়েছে, যাকে এ দায়িত্ব দেওয়া যেতে পারে।

এ সময় তিনি তীব্র সমালোচনা করে বলেন, অযোগ্য কাউকে দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই—এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি।

আরও খবর

Sponsered content