নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ১৯ মে ২০২৬ , ৪:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে, অর্থাৎ ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নেভাতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট অংশ নেয়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

















