রাজধানী

দূষিত বাতাসে আবারও বিশ্বসেরা ঢাকার নাম

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রির্পোট ১২ মে ২০২৬ , ৫:২২:০৪ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি।

সাধারণত বৃষ্টিপাত হলে বাতাসের মান কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তবে এবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও বায়ুদূষণের পরিস্থিতিতে তেমন উন্নতি দেখা যায়নি। বরং মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান একিউআইয়ের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৯৩। এই মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ওই সময় বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল প্রথম।

একই তালিকায় ভারতের রাজধানী দিল্লি ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর। এরপরের অবস্থানে রয়েছে বেইজিং, চেংডু ও জাকার্তা।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে তালিকার শীর্ষে ছিল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। শহরটির একিউআই স্কোর ছিল মাত্র ৭। এরপর রয়েছে ডাবলিন, ক্যানবেরা, শিকাগো ও অসলো।

একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এ পরিস্থিতিতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও খবর

Sponsered content