জাতীয়

দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ২:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের ডিজেলটি শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসস-কে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে এসে পৌঁছেছে। তিনি জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে। এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে। এভাবে এ মাসে দুই দফায় ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

আরও খবর

Sponsered content