সারাদেশ

দেশের যেসব এলাকায় শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ১০:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক আলাউল হক সরকার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার সংযোগের কাজ চলবে। এ কারণে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ বিষয়ে সহকারী ব্যবস্থাপক আলাউল হক সরকার জানান, উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও খবর

Sponsered content