সারাদেশ

নারায়ণগঞ্জে অভিযানের সময় হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৭:২০:০৬ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের মাসদাইর বাজারের বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের তিন সদস্য কোপের মাধ্যমে আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য কুপিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে র‍্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। একই সঙ্গে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

হামলার বিষয়ে মুঠোফোনে লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। কীভাবে এবং কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে পরে বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে।”

আরও খবর

Sponsered content