প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৩:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ
মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির দণ্ড আবারও হ্রাস করেছে দেশটির সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার আইনজীবী দলের এক সদস্য জানান, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তার সাজা আরও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বার তার সাজা কমানোর ঘটনা।
সরকার ঘোষিত একটি সাধারণ ক্ষমার আওতায় দেশের সব বন্দির সাজা হ্রাস করা হয়েছে বলেও জানা গেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এই নোবেলজয়ী নেত্রী আটক রয়েছেন। সাম্প্রতিক এই দণ্ড হ্রাসের পরও তার প্রায় ১৮ বছরের কিছু বেশি সময় কারাভোগ বাকি রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তার আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন।
বিভিন্ন অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা ধাপে ধাপে কমানো হচ্ছে। বর্তমানে তার অবস্থান বা শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

















